গাইবান্ধায় বাসচাপায় নিহত ২

প্রচ্ছদ » Uncategorized » গাইবান্ধায় বাসচাপায় নিহত ২

road-acciপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাগদা বাজারে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় ভ্যানের দুই যাত্রী নিহত ও ৩ জন আহত হয়েছেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন জানান, বুধবার রাতে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের বাগদা বাজার এলাকায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইমরান ও আজাহার আলী নিহত হন। পরে পুলিশ ও গোবিন্ধগঞ্জ ফায়ার সার্ভিস এসে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

নিহত ইমরান আলী গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাঁঠালবাড়ী গ্রামের সালামের ছেলে ও আজাহার আলী একই গ্রামের জয়নালের ছেলে।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০