গাছ পড়ে অটোরিকশা চালকের মৃত্যু

প্রচ্ছদ » Uncategorized » গাছ পড়ে অটোরিকশা চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে মহাসড়কের পাশের গাছ পড়ে কুরবান আলী (৩৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের নগরীর শালবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুরবান আলী নগরীর উপকণ্ঠ বায়া ভোলাবাড়ি এলাকার মৃত নূরুল ইসলামের ছেলে।

এ ঘটনায় দুই নারী যাত্রী আহত হয়েছেন। এরা হলেন- ভোলাবাড়ি এলাকার বাবুল হোসেন বাবলুর স্ত্রীর পারুল বেগম (৩০), তার দুই মাসের শিশু কন্যা রাইসা খাতুন ও একই এলাকার হাসি খাতুন (২৫)। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আহতরা হাসপাতলের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে আহত ওই শিশুকে নিয়ে গেছেন স্বজনরা। এছাড়া নিহত অটোচালকের মরদেহ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে যাত্রী নিয়ে অটোরিকশাটি নগরীতে প্রবেশ করছিল। এ সময় শালবাগান এলাকার সড়ক ও জনপদ বিভাগের কার্যালয় এলাকায় পৌঁছালে মহাসড়কের পাশের একটি বিশাল গাছ ভেঙে অটোরিকশার উপর পড়ে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান চালক কুরবান আলী। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে নেয়।

নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১