গাজীপুরে আগুনে পুড়লো বাসাবাড়ির ১০ কক্ষ

প্রচ্ছদ » Uncategorized » গাজীপুরে আগুনে পুড়লো বাসাবাড়ির ১০ কক্ষ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় একটি বাসাবাড়িতে আগুন লেগে ১০টি কক্ষ পুড়ে গেছে। মঙ্গলবার (১১ মে) দিনগত রাত ১টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, রাতে রাজেন্দ্রপুর এলাকায় সেমিপাকা একটি বাসাবাড়িতে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ও সেনাবাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। আগুনে ওই বাসাবাড়ির সেমিপাকা ১০টি কক্ষ পুড়ে গেছে। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। গ্যাসের রান্নার চুলা থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১২ মে , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০