গাজীপুরে গণপিটুনিতে দুই ডাকাত নিহত

প্রচ্ছদ » Uncategorized » গাজীপুরে গণপিটুনিতে দুই ডাকাত নিহত

pitanoপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক:গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রাথুরা এলাকায় গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের বয়স ৩৫ থেকে ৪০ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কালীগঞ্জ উপজেলার রাথুরা এলাকায় রাতে মৃত মঞ্জু মিয়ার বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এ সময় ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে মোবাইল ও স্বর্ণলঙ্কার লুট করে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় মঞ্জু মিয়ার স্ত্রী ও দুই মেয়ে চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে আসে। পরে এলাকায় মাইকিং করলে এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করে রাথুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই দুই ডাকাতকে আটক করে।

এ সময় এলাকাবাসী তাদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রাতে মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০