গাজীপুরে গার্মেন্টের গুদামে আগুন

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » গাজীপুরে গার্মেন্টের গুদামে আগুন

agnikandoগাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ পানিশাইল এলাকায় ডোরিন গার্মেন্টস লিমিটেড কারখানার গুদামে মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

সাভারের ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল হামিদ মিয়া জানান, রাত পৌনে ১১টার দিকে ডোরিন গার্মেন্টস লিমিটেড কারখানার ৫তলা ভবনের নিচতলায় ফেব্রিক্সের গুদামে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইপিজেড স্টেশনের দুইটি এবং গাজীপুরের কালিয়াকৈর স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১২টার দিকে আগুন নেভায়। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০