গাড়িতে পতাকা উড়িয়ে মনোনয়ন জমা নয় : ইসি

প্রচ্ছদ » Breaking News || Slider || আইপিও » গাড়িতে পতাকা উড়িয়ে মনোনয়ন জমা নয় : ইসি

montrir gariপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়ার সময় মন্ত্রী ও এমপিদের গাড়ির পতাকা নামিয়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে যেতে হবে। এ ছাড়া কোনো প্রার্থী ৫-৭ জনের বেশি লোক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন না।

মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকেলে নির্বাচন ভবনে ইসির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

পতাকাসহ গাড়ি নিয়ে মন্ত্রী-এমপিরা মনোনয়নপত্র জমা দিতে যেতে পারবেন কি-না এমন প্রশ্নে সচিব বলেন, ‘না, পারবেন না। কেউ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নিজ এলাকায় গেলে পতাকা নামিয়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘মনোনয়নপত্র জমা দেয়ার সময় শোডাউন বা সভা সমাবেশ করা যাবে না। কেউ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

খালেদা জিয়ার মনোনয়নপত্রের বিষয়ে সচিব বলেন, ‘উনারটা আইনি বিষয়। এ বিষয়ে আমাদের কিছু বলার নেই।’

সচিব বলেন, ‘নির্বাচনী কাজে হেলিকপ্টার ব্যবহার করা যাবে না। শুধু দলীয় প্রধানরা হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন। তবে হেলিকপ্টার থেকে লিফলেট ফেলতে পারবেন না।’

নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়ার সময় কোনো প্রার্থী বাস ও ট্রাক মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা, মশাল মিছিলসহ কোনো ধরনের শোডাউন করতে পারবেন না। ইতোমধ্যে মনোনয়মপত্র জমা দেয়ার আগে কোনো কোনো স্থানে এ ধরনের শোডাউনের তথ্য পাওয়া গেছে। আমরা রির্টানিং অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছি, এগুলো প্রতিহত এবং আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।’

রিটার্নিং অফিসারদের গণমাধ্যমে কথা বলায় নিষেধাজ্ঞা নেই দাবি করে সচিব বলেন, ‘জনপ্রশাসনসহ সরকারের সংশ্লিষ্ট দফতরে চিঠি দিয়ে জানিয়েছি, তারা যেন কেউ রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফ না করেন। রিটার্নিং কর্মকর্তারাও যেন কারও ব্রিফে অংশ না নেন। তবে আমরা রিটার্নিং কর্মকর্তাদের গণমাধ্যমে কথা না বলার বিষয়ে কোনো চিঠি দেইনি। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়ে থাকলে তাদের বলে দেব এবং প্রয়োজনে আবার চিঠি দেব।’

ফেসবুকে নির্বাচনী প্রচারণায় ইসির কিছু করণীয় নেই জানিয়ে সচিব বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় প্রচারণার বিষয়ে আমরা কিছুই বলিনি, এটা আচরণবিধিতে আনার সুযোগ নেই। তবে সোশ্যাল মিডিয়ায় যেন অপপ্রচার না হয় এ নির্দেশনা দেয়া আছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১