গুগলের ডুডলে হুমায়ূন আহমেদ

প্রচ্ছদ » Uncategorized » গুগলের ডুডলে হুমায়ূন আহমেদ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: গুগলে ঢুকতেই দেখা যাচ্ছে একটি ছবি। বনে ঘেরা সবুজ পরিবেশে টেবিল পেতে নীল জামা গায়ে একজন লিখে চলেছেন। আর হলুদ পাঞ্জাবী গায়ে চড়িয়ে একজন হেঁটে যাচ্ছে পাশ দিয়ে। ছবিটার ওপরে ক্লিক করতেই দেখা গেল বাংলা সাহিত্যের নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদ সম্পর্কে নানারকম তথ্য।

সোমবার প্রয়াত এই কথাসাহিত্যিকের ৬৯তম জন্মদিন। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা বাংলা সাহিত্যানুরাগীরা শ্রদ্ধাভরে স্মরণ করছেন হুমায়ূনকে। অনলাইন জগতের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলও সামিল হলো সেই মিছিলে। গুগলের ডুডলে আজকের দিনটি উৎসর্গ করা হয়েছে অমর এই লেখকের সম্মানে।

বছর জুড়েই আলোচিত বিষয় ও ব্যক্তিদের সম্মান জানানো হয় বিশ্বজুড়ে সর্বাধিক জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের ডুডলে। আজ রাত ১২টার পর থেকে গুগলে প্রবেশ করলেই হুমায়ূন আহমেদকে নিয়ে তৈরি ছবিটি দেখা যাচ্ছে। যেখানে লেখক নিজে আছেন তার চরিত্রে, আর হলুদ পাঞ্জাবী গায়ে তার সৃষ্ট অমর চরিত্র হিমুকেই উপস্থাপন করা হয়েছে। হুমায়ূন ভক্তরা সেই ছবিটি শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভুল করেনি গুগল কর্তৃপক্ষ ধন্যবাদ জানাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০