গুলিস্তানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রচ্ছদ » Uncategorized » গুলিস্তানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর গুলিস্তান থেকে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৯ মে) বিকেলে গোলাপশাহ মাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

গ্রেফতারকৃতরা হলেন- মো. মাসুদ রানা (২৫), মো. মেহেদী হাসান (২৩) ও মো. ইউনুছ আলী (৪২)। এ সময় তাদের কাছ থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতার তিন মাদক ব্যবসায়ী গুলিস্তান এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়। এরপর ২৬ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে পল্টন মডেল থানায় মামলা হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ৩০ মে , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০