গোদাগাড়ীতে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রচ্ছদ » Uncategorized » গোদাগাড়ীতে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

road-acciপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ীতে মিনি পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮ টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়ী হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঢাকা সাভার এলাকার মুটের চর চানলাপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে জাহিদুল ইসলাম (১৮) ও আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। এরা থাই গ্লাসের দোকানের শ্রমিক ছিলেন। আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহতরা হলেন কেরানিগঞ্জ এলাকার উলকান্দি গ্রামের জলিলের ছেলে বকুল (২৪), ঢাকা সাভার এলাকার শ্যামলগাছি গ্রামের ইব্রাহিমের ছেলে শাহ আলম ও একই এলাকার আরেকজন।

প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল বারী বলেন, রাজাবাড়ী বাজারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ছোট পিকাপটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান। এছাড়া আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ট্রাক ও পিকাপটিকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০