গোপালগঞ্জে দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে

প্রচ্ছদ » Uncategorized » গোপালগঞ্জে দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে

busগোপালগঞ্জ প্রতিনিধি: কলেজছাত্র নিহতের ঘটনার জের ধরে বাস পোড়ানোর প্রতিবাদে ও মহাসড়ক দিয়ে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে গোপালগঞ্জে দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে।

আজ মঙ্গলবার জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতে বাস চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘটের ফলে এসব রুট দিয়ে চলাচলরত সাধারণ যাত্রীরা পড়েছে চরম ভোগান্তিতে। ইজিবাইক, ভ্যানে-রিকশা অথবা পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে হচ্ছে তাদেরকে। অনেকে আবার গন্তব্যে যেতে না পেরে ফিরে গেছেন।

গত রবিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার গোপিনাথপুর নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে গেলে পলিটেকনিকের এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হন। ওই ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে কয়েকটি যানবাহন ভাঙচুর করে ও দুর্ঘটনাকবলিত বাসটিতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত শিক্ষার্থীসহ এলাকাবাসী।

পরে সন্ধ্যায় গোপালগঞ্জ পুলিশ লাইনস বাসস্ট্যান্ডে জেলা বাস মালিক সমিতির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান লিটন, সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাসু শেখ প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, মহাসড়কে অবৈধ যান চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। অবৈধ যান চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত জেলার সকল রুটে অনির্দিষ্টিকালে পরিবহন ধর্মঘট চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০