গোপালগঞ্জে রেল লাইন থেকে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

প্রচ্ছদ » Uncategorized » গোপালগঞ্জে রেল লাইন থেকে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক :গোপালগঞ্জে রেল লাইন থেকে অন্তরা খানম (১৩)নামে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার নলডাঙ্গা এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত অন্তরা খানম সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের কোনাগ্রাম এলাকার নাসির ফকিরের মেয়ে। সে মাঝিগাতী দশপল্লী এন.কে উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী।

নিহতের পিতা নাসির ফকির বলেন, তার মেয়ে অন্তরা রাত সাড়ে ৭ টার দিকে তাদের পুরাতন বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। রাতে ফিরে না আসায় পুরাতন বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। কিন্তু তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে সকাল সাড়ে ৮ টার দিকে নলডাঙ্গা এলাকায় রেল লাইনের উপর তার লাশ পাওয়া যায়। তার মেয়েকে হত্যা করে ট্রেন লাইনের উপর ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ করেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, স্থানীয়রা নলডাঙ্গা এলাকায় রেল লাইনে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ওই স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/১লা জানুয়ারি, ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১