গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

প্রচ্ছদ » Uncategorized » গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আসাদুর রহমান (২১) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগ‌ঞ্জের পুরাতন মুকসুদপুর নামক স্থানে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় ওই পুলিশ সদস্য নিহত হন।

আসাদুর রহমান রাজবাড়ী জেলার আলাদীপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। তিনি গোপালগঞ্জ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া জা‌নান, আসাদুর রহমান মোটরসাইকেলে করে বাড়ি থে‌কে গোপালগঞ্জ যা‌চ্ছি‌লেন। পথে একটি গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়। ত‌বে কোন গাড়ি তাকে ধাক্কা দি‌য়ে‌ছে তা এখনও নি‌শ্চিত হওয়া যায়‌নি।

পুঁজিবাজার রিপোর্ট. আ/সি/ ১৯ সেপ্টেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১