গোপালগঞ্জে ৬ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষণের পরও ঘুরে বেড়াচ্ছে ধর্ষক!

প্রচ্ছদ » Uncategorized » গোপালগঞ্জে ৬ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষণের পরও ঘুরে বেড়াচ্ছে ধর্ষক!

rape-sariyatpurপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: প্রায় এক মাস অতিবাহিত হলেও রহস্যজনক কারণে গোপালগঞ্জের সীমান্তবর্তী মোল্লাহাটের চরউদয়পুর গ্রামে ৬ মাসের আন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের ঘটনার কোনো কূলকিনারা হয়নি। বরং ধর্ষক হাসমত বিশ্বাস (৫৫) এ ঘটনায় করা মামলা তুলে নিতে ধর্ষিতার পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে। এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ এখনও তাকে গ্রেফতার করতে পারেনি।

রোববার সকাল সাড়ে ১০টায় ধর্ষণের শিকার ওই অন্তঃসত্ত্বা জেলা প্রেস ক্লাবে এসে গণমাধ্যম কর্মীদের কাছে এসব অভিযোগ করেন।

অভিযোগে জানা যায়, গত ২১ মে সন্ধ্যায় জেলার সীমান্তবর্তী মোল্লাহাটের চরউদয়পুর গ্রামের ইটভাটার ম্যানেজার হাসমত বিশ্বাস ওই নারীর বাড়ি যায়।

এ সময় তার স্বামী ইটভাটায় ছিলেন। এছাড়া পরিবারের অপর সদস্যরাও বাড়িতে না থাকার সুযোগে হাসমত বিশ্বাস ঘরে ঢুকে ৬ মাসের অন্তঃসত্ত্বা ওই নারীকে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোক ছুটে এলে হাসমত পালিয়ে যায়।

এ ব্যাপারে গত ২৯ মে ওই গৃহবধূ ধর্ষক হাসমত বিশ্বাসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাগেরহাটে আভিযোগ দায়ের করেন। অভিযোগকারী গৃহবধূ ধর্ষক হাসমত বিশ্বাসকে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০