গোলাগুলি-বিস্ফোরণে কাঁপছে টেকনাফ সীমান্ত

প্রচ্ছদ » সারাদেশ » গোলাগুলি-বিস্ফোরণে কাঁপছে টেকনাফ সীমান্ত

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: কয়েক দিন শান্ত থাকার পর আজ শুক্রবার (৫ এপ্রিল) সকাল থেকে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মিয়ানমারের সীমান্ত।

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং, ঝিমংখালী, খারাংখালীর হ্নীলা ইউনিয়ন, সাবারাং ইউনিয়ন এলাকায় ওপারে মিয়ানমারের ভেতর আজ সকাল থেকে মুহুর্মুহু গুলির আওয়াজ ভেসে আসছে। নিয়মিত বিরতিতে শোনা যাচ্ছে বিকট বিস্ফোরণের শব্দ।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। তবে সীমান্ত থাকা চিংড়ি চাষিরা বলছেন বিকট বিস্ফোরণের শব্দ তাদের কাছে স্বাভাবিক হয়ে গেছে।

উনছিপ্রাং এলাকার বাসিন্দা সাঈদি আজম সাগর বলেন, ভোর থেকে মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গুলির শব্দ শোনা যাচ্ছে। তবে এখানকার মানুষ স্বাভাবিক দিনের মতো কাজে ফিরেছেন।

হ্নীলা এলাকার বাসিন্দা তারেক মাহমুদ রনি বলেন, আজ ভোর থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এখনো চলমান। শিশুরা শব্দগুলো শুনে ভয় পাচ্ছে।

হোয়াইক্ষং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ারী বলেন, শুক্রবার ভোর ৫টা থেকে মিয়ানমার থেকে বিকট বিস্ফোরণের শব্দ ভেসে আসছে। তবে শব্দগুলো স্থানীয়দের কাছে এখন অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, কয়েক দিন সীমান্ত পরিস্থিতি শান্ত ছিল। গতকাল বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেলেও আজ ভোর থেকে একটু বেশি হচ্ছে। তবে সীমান্তের বাসিন্দাদের মধ্যে এর তেমন প্রভাব পড়েনি।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ০৫ এপ্রিল ২০২৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১