গোল্ডেন হারভেস্টের কোম্পানিতে বিনিয়োগ করবে আইএফসি

প্রচ্ছদ » Uncategorized » গোল্ডেন হারভেস্টের কোম্পানিতে বিনিয়োগ করবে আইএফসি

Goldenপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজের দুই সহযোগী প্রতিষ্ঠানের যৌথ মালিকানাধীন কোম্পানি কোল্ড চেইন বাংলাদেশ লিমিটেডে (সিসিবিএল) বিনিয়োগ করবে বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন-আইএফসি। সম্প্রতি এ বিষয়ে আইএফসির সঙ্গে তাদের একটি চুক্তি হয়েছে।

সিসিবিএলের দুই অংশীদার হচ্ছে গোল্ডেন হারভেস্ট আইসক্রিম লিমিটেড ও গোল্ডেন হারভেস্ট ফুডস লিমিটেড।

সিসিবিএল মূলত দেশব্যাপী কোল্ডস্টোরেজ চেইন চালু করবে গোল্ডেন। স্থাপন করবে তাপ-নিয়ন্ত্রিত গুদাম। গড়ে তুলবে তাপনিয়ন্ত্রিত যানের একটি বহর, যা দিয়ে দেশের ১৬টি স্থানে পণ্য আনা-নেওয়া করা হবে।

সিসিবিএলে গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ ও হারভেস্ট আইসক্রিমের বিনিয়োগ ১ কোটি ৫২ লাখ ডলার, স্থানীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২৯ কোটি টাকা। অন্যদিকে এই প্রকল্পে আইএফসি ৬৫ লাখ ডলার বা প্রায় ৫৫ কোটি টাকা বিনিয়োগ করবে।

জানা গেছে, গত বছরের মে মাসে গোল্ডেন হারভেম্ট আইসক্রিম লিমিটেডের সঙ্গে কোল্ড চেইন প্রকল্পে অর্থায়নের বিষয়ে চুক্তি সই করে আইএফসি। এর প্রেক্ষিতে সিসিবিএল প্রতিষ্ঠা করা হয়।

কোম্পানিটি তাদের তাপনিয়ন্ত্রিত বা শীতল গুদামে (Warehouse) বাণিজ্যিকভাবে অন্য প্রতিষ্ঠানের পণ্য রাখবে। একইভাবে প্রতিষ্ঠানগুলোকে পণ্য পরিবহণ সুবিধা দেবে। দেশের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান পচনশীল পণ্য বা নির্দিষ্ট সীমার বেশি তাপমাত্রায় নষ্ট হয়ে যায় এমন পণ্য, বিশেষ করে ওষুধ, হিমায়িত মাছ-মাংস, ফলমুল, বেকারি পণ্য ইত্যাদি পরিবহণে সিসিবিএলের সেবা গ্রহণ করবে বলে প্রতিষ্ঠানটি আশা করছে। এতে গোল্ডেন হারভেস্ট এগ্রোর দুই সহযোগী প্রতিষ্ঠান গোল্ডেন হারভেস্ট আইসক্রিম ও গোল্ডেন হারভেস্ট ফুডসের মুনাফা বাড়বে, যা মূর কোম্পানির মুনাফায়ও ইতিবাচক প্রভাব ফেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০