গোল্ডেন হারভেস্ট রাইট আবেদন শুরু আজ

প্রচ্ছদ » Uncategorized » গোল্ডেন হারভেস্ট রাইট আবেদন শুরু আজ

Golden-Harvest-Agro-Industries-Limited_companyপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বাড়ানোর অনুমোদন পাওয়া খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড রাইট আবেদন শুরু হয়েছে। আজ রোববার (৮ ডিসেম্বর) শুরু হয়ে রাইট আবেদন চলবে ৩০ ডিসেম্বর, ২০১৯ তারিখ পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১ অক্টোবর কোম্পানিটির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জানা যায়, কোম্পানিটির ৩আর:৪ অনুপাতে ( অর্থাৎ ৪টি সাধারণ শেয়ারের বিপরীতে ৩টি রাইট শেয়ার প্রদান করবে)। ফেসভ্যালু ১০ টাকায় এই শেয়ার কিনতে পারবেন বিনিয়োগকারীরা। রাইটের মাধ্যমে কোম্পানিটি ৮ কোটি ৯৯ লাখ ৩২ হাজার ৩৪২টি শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে কোম্পানিটি ৮৯ কোটি ৯৩ লাখ ২৩ হাজার টাকা তুলবে। রাইটের মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ডিস্ট্রিবিউশন চ্যালেন এবং ঋণ পরিশোধ করবে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টেমন্ট এবং আলফা ক্যাপিটাল ম্যানেজেমন্ট লিমিটেড।

৩০ সেপ্টেম্বর ২০১৮ হিসাব অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬৪ টাকা। এছাড়া শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২.৯৬ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০