গৌরব থেকে গৌরি অতঃপর বিকিনি পরে মঞ্চে

প্রচ্ছদ » Uncategorized » গৌরব থেকে গৌরি অতঃপর বিকিনি পরে মঞ্চে

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: গৌরব আরোরা। এমটিভি স্প্লিটসভিলা এইট’ প্রতিযোগী ছিলেন। কিন্তু লিঙ্গ পরিবর্তন করে গত বছর গৌরি আরোরা হিসেবে সকলের সামনে হাজির হন। গৌরব থেকে গৌরি হয়ে এ বছর ‘ইন্ডিয়াস নেক্সট টপ মডেল’ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি। আর প্রথম পর্বেই বিকিনি পরে র‌্যাম্পে হেঁটেছেন।

এ অনুষ্ঠানের বিচারকদের দায়িত্বে রয়েছেন মালাইকা আরোরা, মিলিন্ড সুমন, আনুশা দেনদেকার এবং ডাব্বো রত্নানি। তাদের সামনে গৌরি আরোরা বলেন, ‘নারী হওয়াটা একটি পুরস্কার এবং আমি নিজেকে নারী গোপনাঙ্গ পুরস্কার দিয়েছি। তিন বছর আগে আমি পুরুষ মডেল ছিলাম। আমি পুরুষ ম্যাগাজিনের প্রচ্ছদে ছিলাম। এমটিভি-তে একটি শোয়ে অংশ নিয়েছি। আমার এইট প্যাক এবং ১৬ ইঞ্চি বাইসেপ ছিল। আমি একজন ফিট মডেল ছিলাম। আমি কিছুটা নার্ভাস কারণ আমার কাঁধ ও বাহু এখনো অনেক চওড়া। আমি ধীরে ধীরে নারীতে পরিণত হচ্ছি এবং বিষয়টি আমার অনেক ভালো লাগছে। দিন দিন আমার মধ্যে নারীত্ব তৈরি হচ্ছে।’

তিনি আরো বলেন, ছোটবেলা থেকেই আমার মধ্যে অনেক কিছু হতো কিন্তু কাউকে বলতে পারতাম না। তবে আমার মা-বাবা আমাকে সহযোগিতা করেছেন। তারা আমার কাছে ঈশ্বরের মতো। বাবা আমাকে ব্যাংকক নিয়ে গিয়েছিল। শুধু বাবা আমার পাশে ছিলেন। তার ছেলে ধীরে ধীরে নারীতে পরিণত হচ্ছে এটা দেখাটা তার জন্য কঠিন ছিল। আমি তাকে বলতাম, বাবা, এটি খুবই কষ্টদায়ক কিন্তু অসম্ভব নয়।

বিকিনি পরে তিনি স্বস্তিবোধ করছেন কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার বয়ফ্রেন্ড এবং বাবা আমাকে বিকিনি পরতে নিষেধ করেছিলেন কারণ নারী হিসেবে এটি আমার প্রথম শো। তারা চাননি সবাই মনে করুক, এই শোয়ের জন্যই আমি এসব কিছু করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০