গ্রামীণফোনকে শোকজ নোটিশ দিয়েছে বিটিআরসি ও এনবিআর
প্রচ্ছদ » Uncategorized » গ্রামীণফোনকে শোকজ নোটিশ দিয়েছে বিটিআরসি ও এনবিআর
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোনকে শোকজ নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এবং ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (এনবিআর)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর বিটিআরসি এবং এনবিআর থেকে পাঠানো শোকজ নোটিশ পেয়েছে গ্রামীণফোন। নোটিশে বলা হয়েছে গ্রামীণফোনের কাছে বিটিআরসি ৮ হাজার ৪৯৪ কোটি ১ লাখ টাকা এবং এনআরবি ৪ হাজার ৮৫ কোটি ৯৪ লাখ টাকা পাবে। আগামী ৩০ দিনের মধ্যে এই টাকা পরিশোধ করতে বলা হয়েছে কোম্পানিটিকে। তা না হলে গ্রামীণফোনের টুজির রিনিউ লাইসেন্স এবং থ্রিজি লাইসেন্সের কানেকশন বাতিল করা হবে।
তবে গ্রামীণফোনের পক্ষ থেকে বলা হয়েছে, বিটিআরসি এবং এনবিআর এর দেয়া শোকজ নোটিশের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে কোম্পানিটি।








