গ্রামীণফোনের পর্ষদ সভা ১৯ এপ্রিল
প্রচ্ছদ » Uncategorized » গ্রামীণফোনের পর্ষদ সভা ১৯ এপ্রিল
gপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির সভা আগামী ১৯ এপ্রিল বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩১ মার্চ, ২০১৮ পর্যন্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
উল্লেখ্য, কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।








