গ্রিন ডেল্টা ড্রাগন ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

প্রচ্ছদ » Uncategorized » গ্রিন ডেল্টা ড্রাগন ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বে-মেয়াদি গ্রিন ডেল্টা ড্রাগন ইনহেন্স ব্ল সিপ গ্রোথ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে।

মঙ্গলবার (২৩ মে) বিএসইসির ৮৬৯তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ৫০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি ও ড্রাগন ক্যাপিটাল মার্কেন্টস লিমিটেড যৌথভাবে ৫ কোটি টাকা প্রদান করবে। যা ফান্ডের প্রাথমিক আকারের ১০ শতাংশ। বাকি ৪৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে।

ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হলো গ্রিন ডেল্টা অ্যাসেট ম্যানেজম্যান্ট কোম্পানি লিমিটেড। ফান্ডের ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ব্রাক ব্যাংক লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ২৩ মে২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০