গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

আলোচিত বছরের জন্য ফান্ডটি শেয়ারহোল্ডারদের ৭ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ।

বৃহস্পতিবার (১১ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ৭২ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১০ টাকা ৭৯ পয়সা।

ফান্ডটির লভ্যাংশ প্রাপ্তির জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ সেপ্টেম্বর।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৪ আগস্ট , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০