গড় রাজস্ব প্রবৃদ্ধি ৩০ শতাংশে উন্নীত হবে : অর্থমন্ত্রী

প্রচ্ছদ » Uncategorized » গড় রাজস্ব প্রবৃদ্ধি ৩০ শতাংশে উন্নীত হবে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আসন্ন ২০১৭-১৮ অর্থবছরের বাজেট হবে এই সময়ের শ্রেষ্ঠ বাজেট। দেশের রাজস্ব প্রবৃদ্ধিকে ৩০ শতাংশে উন্নীতকরণের চেষ্টা করা হবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে দেশের জাতীয় সংবাদমাধ্যমের প্রধান নির্বাহী কর্মকর্তা, সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি। ২০১৭-১৮ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনার জন্য এ বৈঠক আহ্বান করা হয়েছিল।

মন্ত্রী বলেন, আসন্ন বাজেটে গড় রাজস্ব প্রবৃদ্ধি ৩০ শতাংশ উন্নীতকরণের চেষ্টা করা হবে।বর্তমান বাজেটে গড় রাজস্ব প্রবৃদ্ধি ১৬ শতাংশ।

তিনি আরও বলেন, গত কয়েক বছরে দেশের মানুষের আয় বেড়েছে। সেই সঙ্গে কর দেওয়ার সক্ষমতাও বেড়েছে। সেদিকে লক্ষ্য রেখে গড় রাজস্ব প্রবৃদ্ধি ৩০ শতাংশে উন্নীতকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তবে গড় প্রবৃদ্ধি ৩০ শতাংশে উন্নীতকরণ করতে দেশের মানুষের উপর চাপ কিছুটা বাড়তে পারে বলেও মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, এবারের বাজেটে সর্বোচ্চ বরাদ্দ থাকবে বিদ্যুৎ খাতে। আর মানবসম্পদ উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগামী বছর জিডিপির (মোট জাতীয় উৎপাদন) প্রবৃদ্ধি ৭ দশমিক ৪ শতাংশ ধরা হয়েছে। তবে চলতি অর্থবছরই প্রবৃদ্ধি সাড়ে ৭ শতাংশ অর্জিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১