ঘর থেকে ছারপোকা-তেলাপোকা দূর করার দুই উপায়

প্রচ্ছদ » Uncategorized » ঘর থেকে ছারপোকা-তেলাপোকা দূর করার দুই উপায়

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক:তেলাপোকা ও ছারপোকা ঘরের জন্য খুবই ক্ষতিকর। তাই আজকে আপনাদের বলব কীভাবে ঘর থেকে দূর করবেন তেলাপোকা-ছারপোকা। এ টিপসটি ১০০ ভাগ কার্যকরী, যা পরীক্ষিত।

টিপস ১ : প্রথমে আপনি স্যাভলন বা ডেটল যে কোনো একটি নেবেন। আর লাগবে পানি। ২৫০ গ্রাম পানির জন্য ৪ চা চামচ স্যাভলন বা ডেটল নেবেন।

পানির পরিমাণ কম বেশি নিলে সেভলনের পরিমাণও কম বেশি নেবেন। এরপর জল এবং সেভলন ভালোভাবে মিলিয়ে একটি বোতলে নেবেন। ভালোভাবে মিলানোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভালোভাবে না মিশালে এটি কার্যকরী হবে না। তারপর বোতলের সঙ্গে একটি স্প্রের মুখ লাগিয়ে স্প্রে করে দেবেন।

যেখানে যেখানে তেলাপোকা বা ছারপোকা ঘুরে বেড়ায় সেখানে সেখানে স্প্রে করে দেবেন। ৫ মিনিটের মধ্যে তেলাপোকা বা ছারপোকা মরে যাবে বা চলে যাবে। আর কখনও আসবে না। পরপর এক সপ্তাহর মত স্প্রে করলে দেখবেন আপনার ঘর পুরোপুরি তেলাপোকা বা ছারপোকা মুক্ত হয়ে যাবে।

টিপস ২ : এ জন্য লাগবে শশা এবং পরিমাণ মত পানি। নরমাল পানি নিলেও হবে। প্রথমে আপনি শশাটা কেটে নেবেন রাউন্ড সেপ করে। খুব বেশি মোটা করে কাটবেন না। যাতে ব্লেন্ডারে ব্লেন্ড করা যায় সে রকম করে পাতলা পাতলা কাটবেন। খোসাসহ কেটে নেবেন।

এবার কুচানো শশাগুলো ব্লেন্ড করে নিতে হবে। আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে তবে পাটায় খুব মিহি করে বেটে নিতে পারেন। একটা শশার জন্য তিন টেবিল চামচ পানি নিয়ে ব্লেন্ড করে নেবেন খুবই মিহি করে। এরপর একটি ব্রাশ নেবেন।

ব্রাশে শশার পেস্ট লাগাবেন। যেখানে যেখানে তেলাপোকার উপদ্রব বেশি সেখানে সেখানে শশার পেস্ট লাগিয়ে নেবেন। তেলাপোকার উপদ্রব যতদিন বেশি থাকবে ততদিন লাগাবেন। উপদ্রব কমে গেলে কিছু দিন পরপর লাগালেও হবে। শশার পেস্ট বেশি ঘন আবার বেশি পাতলাও হতে পারবে না।

লাগানোর পর যে পেস্ট বেছে যাবে সেটি আপনি একটি বক্সে ভরে নরমাল ফ্রিজে রেখে দেবেন। পরে আবার আপনি একই পদ্ধতিতে এই পেস্ট ব্যবহার করতে পারবেন। সবাই এটি বাসায় চেষ্টা করে দেখুন আর ঘর থেকে চিরতরে তেলাপোকা ছরপোকা দূর করুন।

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ২৩ অক্টোবর,২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১