চট্টগ্রামে জামায়াতের ১২ নেতাকর্মী রিমান্ডে

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » চট্টগ্রামে জামায়াতের ১২ নেতাকর্মী রিমান্ডে

jamat-পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: চট্টগ্রামে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১২ নেতাকর্মীর একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (০৮ সেপ্টেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ।

তিনি জানান, একটি বৈঠক থেকে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ও অস্ত্র আইনে দায়ের করা দুটি মামলায় রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষ আদালত সবার ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে, গত ২৯ আগস্ট রাতে পাঁচলাইশ থানাধীন সুবর্ণা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাট থেকে চট্টগ্রাম নগর জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহানসহ ১২ জনকে আটক করে পাঁচলাইশ থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০