চট্টগ্রামে সহিংসতায় ঝরল দুই প্রাণ

প্রচ্ছদ » Uncategorized » চট্টগ্রামে সহিংসতায় ঝরল দুই প্রাণ

chattagongপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: চট্টগ্রামের পটিয়া ও বাঁশখালীতে নির্বাচনী সহিংসতায় দুজনের প্রাণহানি হয়েছে। আবু সাদেক পটিয়ার এবং আহমেদ কবির বাঁশখালীর বাসিন্দা।

আমাদের পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, পটিয়া উপজেলার ঝিরি এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে আবু সাদেক নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ইসলামী ছাত্রসেনার সদস্য। আজ রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক চৌধুরী এর সত্যতা নিশ্চিত করেন। চট্টগ্রাম-১২ আসনে বিএনপির প্রার্থী এনামুল হকের বাড়ির কাছে এ ঘটনা ঘটে।

এদিকে বাঁশখালীর কাঠারিয়া ইউনিয়নের বড়ইতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গতকাল শনিবার মধ্যরাত আড়াইটা থেকে তিনটার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এত একপক্ষ ছিল জাতীয় পার্টি, জামায়াত ও বিএনপির জোট এবং আরেক পক্ষ ছিল আওয়ামী লীগ। সংঘর্ষ থামাতে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় দুই পক্ষই পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় আহমেদ কবির গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় পুলিশের দুটি অস্ত্র খোয়া যায়। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এমরান ভূঁইয়া ঘটনাস্থলে গিয়ে মাইকিং করিয়ে অস্ত্রগুলো স্থানীয় চৌকিদারের কাছে জমা দিতে বলেন। আজ সকাল ১০টার দিকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০