চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রচ্ছদ » Uncategorized » চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানায় সড়ক দুর্ঘটনায় মো. তুহিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ছয়টার দিকে নগরের কদমতলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুহিন চাঁদপুর জেলার শাহারাস্থি উপজেলার রাজা রামপুর গ্রামের মো. বেলালের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন বলেন, ভোরে কদমতলী মোড় এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওই যুবক গুরুতর আহত হন। পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তুহিনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর নিয়ে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৭ ফেব্রুয়ারী , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০