চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এমডি বরখাস্ত , সিআরও’র পদত্যাগ

প্রচ্ছদ » আজকের সংবাদ » চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এমডি বরখাস্ত , সিআরও’র পদত্যাগ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মামুন-উর-রশিদকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাকে বরখাস্ত করে পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে অনুমোদনের জন্য চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।

এর আগে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী গত ১৯ সেপ্টেম্বর মামুন-উর-রশিদকে এক মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। একইসঙ্গে তাকে এক্সচেঞ্জটির এমডি পদ থেকে সরিয়ে দেওয়ার অনুমোদন নিতে বিএসইসি’র কাছে চিঠি পাঠিয়েছে সিএসই’র পর্ষদ।

এদিকে কাজের পরিবেশ না থাকায় প্রতিষ্ঠানটির প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) মোহাম্মদ সামসুর রহমান পদত্যাগ করেছেন। সামসুর রহমান অক্টোবর মাস পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করে সিএসই’র চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, এমডি বরখাস্ত হয়েছে, সিআরও পদত্যাগ করেছেন।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের আদলে ১৯৯৫ সালে যাত্রা শুরু করা সিএসই’র ব্রোকার হাউজের সংখ্যা এখন ১৪৮টি।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৩০ সেপ্টেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১