চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার সচেষ্ট – গোলাম দস্তগীর
প্রচ্ছদ » Uncategorized » চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার সচেষ্ট – গোলাম দস্তগীরপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : বস্ত্র খাতে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সংশ্লিষ্ট অংশীজনদের নীতিগত সহায়তায় সরকার সচেষ্ট বলে মন্তব্য করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
গতকাল সোমবার (২৭ ডিসেম্বর) বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বিজিএমইএর প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন মন্ত্রী।
সাক্ষাৎ শেষে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত বিশেষ প্রণোদনার কারণে বস্ত্র খাত জাতীয় রফতানির ধারাকে করোনাভাইরাসের ক্ষতিকর প্রভাবমুক্ত রাখতে সক্ষম হয়েছে।
এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম, এনডিসি, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বিজিএমইএ প্রতিনিধিসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুঁজিবাজার রিপোর্ট – আ/সি/ ২৮ ডিসেম্বর , ২০২১।








