চলতি বছর প্রবৃদ্ধি হতে পারে ৫.৫-৬ শতাংশ : এডিবি

প্রচ্ছদ » সারাদেশ » চলতি বছর প্রবৃদ্ধি হতে পারে ৫.৫-৬ শতাংশ : এডিবি

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : চলতি ২০২০-২১ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। তবে তারা এখন বলছে, বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি কমে ৫ দশমিক ৫ শতাংশ থেকে ৬ শতাংশ হতে পারে।

বুধবার (২৮ এপ্রিল) ‘লঞ্চ অব এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) ২০২১’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এডিবি।

তাতে এডিবি বলেছে, বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। স্বাস্থ্য ব্যবস্থা আবার চাপে পড়েছে। সরকার সংক্রমণ রোধে লকডাউন দিয়েছে ও ভ্রমণ নিয়ন্ত্রণ করেছে। এসব পদক্ষেপ জীবন বাঁচাবে, কিন্তু জীবনযাপনকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি কমিয়ে দেবে।

তারা আরও বলেছে, করোনার দ্বিতীয় ঢেউ চললেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আমরা যখন পূর্বাভাস দিয়েছিলাম, তখন এই দ্বিতীয় ঢেউয়ের কথা বিবেচনায় নেয়া হয়নি। ফলে চলতি অর্থবছরে বাংলাদেশের ৬ দশমিক ৮ শতাংশ জিডিপি অর্জন হওয়ার যে পূর্বাভাস দেয়া হয়েছিল, তার থেকে কমপক্ষে ১ শতাংশ কম অর্জিত হতে পারে। এই অর্থবছরে বাংলাদেশে জিডিপি অর্জিত হতে পারে ৫ দশমিক ৫ শতাংশ থেকে ৬ শতাংশ।

বৈশ্বিক অর্থনীতি ঘুরে দাঁড়ালে এবং যথাযথভাবে করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব হলে ২০২২ অর্থবছরে (২০২১-২২) প্রবৃদ্ধি বেড়ে হতে পারে ৭ দশমিক ২ শতাংশ বলেও জানিয়েছে এডিবি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রফতানি ও রেমিটেন্স আগের মতোই ভালো অবস্থায় থাকতে পারে। একইভাবে কৃষি, সেবা ও শিল্পখাতের প্রবৃদ্ধি অব্যাহত থাকতে পারে। রাজস্ব আদায় গত বছরের চেয়েও এ বছর বেশি হতে পারে। মূল্যস্ফীতি থাকতে পারে ৫.৫ থেকে ৬ শতাংশের মধ্যে। আর আমদানি যেমন আছে, তেমনই থাকতে পারে। তবে ব্যবসা-বাণিজ্য কিছুটা সঙ্কুচিত হতে পারে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৮ এপ্রিল, ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১