চলতি সপ্তাহে নজর রাখুন এ ৪ কোম্পানির শেয়ারে
প্রচ্ছদ » Uncategorized » চলতি সপ্তাহে নজর রাখুন এ ৪ কোম্পানির শেয়ারে
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: লেনদেন মন্দা থেকে ঘুরে দাঁড়িয়েছে দেশের উভয় পুঁজিবাজার। লেনদেনের অব্যাহত উত্থানেও এখনও বাজারে অবমূল্যায়িত্ব হচ্ছে অনেক শেয়ার। তবে, চলতি সপ্তাহে বাজারের সার্বিক লেনদেনের মাঝে আপনি (বিনিয়োগকারীরা) নজর রাখতে পারেন ৪টি শেয়ারে।
টেকনিক্যাল অ্যানালাইসিস নির্দেশক রিলেটিভ স্ট্রেংথ ইনডেক্স (আরএসআই) অনুযায়ী এ ৪টি শেয়ার বিনিয়োগকারীদের জন্য যাচাই করা হয়েছে। এছাড়াও কোম্পানিগুলোর পিই রেশিও এবং কোম্পানির বর্তমান শেয়ার দর যাচাই করা হয়েছে।
রিলেটিভ স্ট্রেংথ ইনডেক্স (আরএসআই) বাজারে শেয়ার ও ইউনিট উচ্চ ক্রয় ও উচ্চ বিক্রয়ের নির্দেশ করে। এর স্কেল ০ হতে ১০০। সাধারণত ২০ এর নিচে অবস্থা উচ্চ বিক্রি ও ৮০ এর উপরে উচ্চ ক্রয় বুঝায়।
বর্তমানে বাজারে সর্বনিম্ন আরএসআই থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জাহিন স্পিনিং, বিডি ওয়েল্ডিং, ব্যাংক এশিয়া, সোস্যাল ইসলামী ব্যাংক, রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড।
জাহিন স্পিনিং :
জাহিন স্পিনিংয়ের শেয়ার দর রোববার বিগত ১ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। অব্যাহত বিক্রয় চাপে কোম্পানিটির শেয়ার দর এখন তলানিতে। রোববার কোম্পানিটির শেয়ার দর কমেছে ৫.১৫ শতাংশ বা ০.৭ টাকা। এসময় সমাপনী বাজার দর ছিল ১২.৯০ টাকা। যদিও একই দিনে কোম্পানিটির সর্বনিম্ন বাজার দর ছিল ১২.১০ টাকা, যা ১ বছরের মধ্যে সর্বনিম্ন।
রোববার দিনশেষে কোম্পাটির আরএসআই ২৭.৯ পয়েন্টে ছিল। এসময় কোম্পানিটির পিই রেশিও ৭.৮৭ পয়েন্টে স্থিতি পেয়েছে।
জানা যায়, ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির কর পরবর্তী আয় হয়েছিল ১১ কোটি ৯২ লাখ টাকা। কিন্তু চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৭ কোটি ৯২ লাখ টাকা।
ব্যাংক এশিয়া:
ডিভিডেন্ড ঘোষণাকে কেন্দ্র করে গত কয়েক কার্যদিবসে দর পতনে ভুগেছে ব্যাংক এশিয়া। রোববার দিনশেষে ব্যাংক এশিয়া সাড়ে ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।
পাশাপাশি ২০১৭ সালে এককভাবে শেয়ার প্রতি আয় (একক ইপিএস) হয়েছে ২ টাকা ৭ পয়সা। আর সহযোগী প্রতিষ্ঠানের আয় সহ ইপিএস (সমন্বিত ইপিএস) হয় ২ টাকা ১৪ পয়সা। আগের বছর সলো ও কনসোলিডেটেড ইপিএস ছিল যথাক্রমে ১ টাকা ৫৭ পয়সা ও ১ টাকা ৬৭ পয়সা। অর্থাৎ এসময় কোম্পানিটির মুনাফার ব্যাপক উল্লম্ফন হয়েছে।
রোববার দিনশেষে ব্যাংক এশিয়ার শেয়ার সর্বশেষ ১৯.৬ টাকায় স্থিতি পেয়েছে। এসময় কোম্পানিটির আরএসআই ৩৭.২২ পয়েন্টে স্থিতি পেয়েছে। এদিন কোম্পাটির পিই রেশিও ছিল ৯.৯৫ টাকা।
‘‘আমাদের নিয়মিত আপডেট পেতে ‘পাঠক ফোরাম’-এ যুক্ত হোন। ‘পাঠক ফোরামে যুক্ত হতে ক্লিক করুন।’’
সোস্যাল ইসলামী ব্যাংক:
অব্যাহত দর পতনে প্রায় সর্বনিম্ন দরে রয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক। কোম্পানিটির সর্বনিম্ন শেয়ার দর ১৮.৭০ টাকা হলেও রোববার তা ১৯.৭০ টাকায় লেনদেন হয়েছে।
সোস্যাল ইসলামী ব্যাংকের আরএসআই বর্তমানে ৩৮.৩১, কোম্পানিটির পিই রেশিও ১৪.৮৫।
রিপাবলিক ইন্স্যুরেন্স:
অব্যাহত বিক্রয় চাপে গত ১ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে রিপাবলিক ইন্স্যুরেন্স। কিন্তু রোববার শেয়ার দর ছিল স্থিতিশীল। গত বৃহস্পতিবার কোম্পানিটির ওপেনিং প্রাইজ ২৬.৭ টাকা হলেও রোববার ওপেনিং প্রাইজ ছিল ২৭.৪০ টাকা। কিন্তু দিনশেষে শেয়ারটির সর্বশেষ বাজার দর ছিল ২৬.৭০ টাকা।
রিপাবলিক ইন্স্যুরেন্সের আরএসআই ৩৯.০৫ ও পিই রেশিও অবস্থান করছে ১৩.১৬ পয়েন্টে।
‘‘আমাদের নিয়মিত আপডেট পেতে ‘পাঠক ফোরাম’-এ যুক্ত হোন। ‘পাঠক ফোরামে যুক্ত হতে ক্লিক করুন।’’
সূত্র: শেয়ারনিউজ।








