চাঁদপুরে করোনা সন্দেহে ইতালি ফেরত ব্যক্তি হাসপাতালে
প্রচ্ছদ » Uncategorized » চাঁদপুরে করোনা সন্দেহে ইতালি ফেরত ব্যক্তি হাসপাতালেপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ইতালি ফেরত এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি আলাদা ভবনে চিকিৎসা দেয়া হচ্ছে। সোমবার বিকেলে ৬০ বছর বয়সী ওই ব্যক্তিকে মতলব উত্তর হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, তিনি গত বৃহস্পতিবার ইতালি থেকে দেশে ফেরেন। তার গ্রামের বাড়ি সাদুল্লাপুর ইউনিয়নের বাড়িভাড়া গ্রামে। গত শনিবার তিনি গ্রামের বাড়িতে আসেন। সেখানে তার জ্বর ও ডায়রিয়া শুরু হয়। পরে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন জানিয়েছেন, বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআরকে বিষয়টি অবহিত করা হয়েছে। সেখান থেকে লোকজন এসে তার বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করবেন। এরপর, পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে, ওই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা।








