চাঁদপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » চাঁদপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

chandpurচাঁদপুর প্রতিনিধি: শহরের পুরাণ বাজার পূর্ব শ্রীরামদীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. ইউনুছ মিয়াজী ওরফে সুমন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। একই সময় আহত হয়েছেন ৫ পুলিশ সদস্য।

মঙ্গলবার রাত পৌনে ২টায় পুরাণ বাজার স্টার আলকায়েদ জুট মিলসের পাশে বালুর মাঠে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ ১০১ পিস ইয়াবা, একটি দেশি পাইপ গান, ৬ রাউন্ড গুলি, ২টি ছোরা ও একটি চাপাতি উদ্ধার করেছে।

নিহত ইউনুছ পুরাণ বাজার মধ্যম শ্রীরামদী বউ বাজার এলাকার মিয়াজী বাড়ির মৃত আব্দুল মাজিদ মিয়াজীর ছেলে। তার বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় ৮টি মাদক মামলা রয়েছে।

মডেল থানা পুলিশ জানায়, মাদকের একটি বড় চালান লেন-দেন হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের অবস্থান টের পেয়ে মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীরা পুলিশের উপর গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে ঘটনাস্থলে ইউনুছ গুলিবিদ্ধ হয় ও বাকিরা পালিয়ে যায়।

চাঁদপুর মডেল থানার ওসি মো. ওয়ালী উল্যাহ ওলি জানান, ইউনুছকে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাত আড়াইটায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ৪০ মিনিটে তিনি মারা যান। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০