চাঁদপুরে বাল্কহেড-ট্রলারের সংঘর্ষে নিহত ৫

প্রচ্ছদ » Uncategorized » চাঁদপুরে বাল্কহেড-ট্রলারের সংঘর্ষে নিহত ৫

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : চাঁদপুর সদর উপজেলার মোমিনপুরে ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেড ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। সোমবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের চাঁদপুর স্টেশনের উপপরিচালক শাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে বাল্কহেড ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিখোঁজ হন ১১ জন। পরে ৬ জন সাঁতরে তীরে উঠলেও ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, মো. আওয়াল (৫০), মো. মোবারক (৪৫), মো. নাসির (৩২), আল-আমিন (৩৫) ও নজরুল (৩৫)। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ৩১ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১