চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় বিড়িসহ আটক দুই

প্রচ্ছদ » Uncategorized » চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় বিড়িসহ আটক দুই

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক লাখ ৯৫ হাজার পিস ভারতীয় পাতার বিড়িসহ দুই যুবককে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।

রোববার (২৩ মে) ভোরে উপজেলার চককীর্তি ইউনিয়নের চাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত দুই যুবকের নাম মো. পলাশ (২৪) ও দবীর হোসেন (২৫)। পলাশ উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রামের মো. বেলাল উদ্দিনের ছেলে ও দবীর হোসেন একই এলাকার মো. মকবুল হোসেনের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‍্যাব। ওই গ্রামের জনৈক জগলু মিয়ার আমবাগানে অভিযান চালিয়ে এক লাখ ৯৫ হাজার পিস ভারতীয় পাতার বিড়িসহ দুই যুবককে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৩ মে , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১