চান্দিনায় ইউপি সদস্য আজগরের ছোট ভাই আবুল কালাম গাঁজাসহ গ্রেফতার

প্রচ্ছদ » স্বাস্থ্য » চান্দিনায় ইউপি সদস্য আজগরের ছোট ভাই আবুল কালাম গাঁজাসহ গ্রেফতার

কুমিল্লা  প্রতিনিধিঃ কুমিল্লার চান্দিনা উপজেলার মোহনপুর থেকে প্রায় এক কেজি গাঁজাসহ নবনির্বাচিত ইউপি সদস্য আলি আজগরের ছোট ভাই আবুল কালাম (৩৮) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ নভেম্বর) ভোরে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবুল কালাম উপজেলার বাতাঘাসী ইউনিয়নের মোহনপুর গ্রামের মোঃ ফজলুল হকের ছেলে।

বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানার উপ-পরিদর্শক মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে চালের ড্রামের ভিতর থেকে এই গাঁজা উদ্ধার করা হয়।

চান্দিনা থানার উপ-পরিদর্শক জালাল উদ্দিন জানান,অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন খান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলামের নির্দেশনায় বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় চালের ড্রাম থেকে কাগজে মোড়ানো ছোট ছোট পুটলিতে ২১৬টি প্যাকেটে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক ব্যবসায়ী আবুল কালামকে গ্রেফতার করা হয়।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দীন খাঁন জানান, গ্রেফতারকৃত আবুল কালামের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

পূ/রি/ শা/রি/ ১৬ নবেম্বর ২০২২ ইং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১