চালু হয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল
প্রচ্ছদ » Uncategorized » চালু হয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড এর প্রোডাকশন ১৫ দিনের জন্য বন্ধ থাকার পর, মঙ্গলবার (১ জানুয়ারি) থেকে কার্যক্রম আবার চালু হয়েছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত ১৭ ডিসেম্বর কোম্পানির বোর্ডের পরিচালকগণ তাদের কারখানায় নির্ধারিত রক্ষণাবেক্ষণ ও যন্ত্রপাতি আপগ্রেডেশনের কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল। এজন্য উৎপাদন (প্রক্রিয়া ও অপারেশন বিভাগ) সেই দিন থেকে গত ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় ১৫ দিনের জন্য বন্ধ ছিল।
তবে, বিতরণ বিভাগ (পণ্য সরবরাহের জন্য বিপিসি থেকে স্টক পর্যন্ত) এবং প্রাপ্তি বিভাগ (পেট্রোবাংলা থেকে কনডেন্সেট প্রাপ্তি) অনুযায়ী তাদের কার্যক্রম চালু ছিল।
নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের পরে উত্পাদন প্রক্রিয়া মঙ্গলবার থেকে পুনরায় শুরু হয়েছে ।








