চিকিৎসক যখন অস্ত্র ব্যবসায়ী!
প্রচ্ছদ » Uncategorized » চিকিৎসক যখন অস্ত্র ব্যবসায়ী!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ি ও গাবতলী এলাকা থেকে ডা. জাহিদুল ও তার স্ত্রী মাসুমা আক্তারকে গ্রেফতার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। রিমান্ডে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ময়মনসিংহের বাসা থেকে ১২টি বিদেশি আগ্নেয়াস্ত্র এবং ১ হাজার ৬২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘ডা. জাহিদুর রহমান ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ২০০২ সালে এমবিবিএস পাস করেছেন। এরপর ২০১৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় থেকে একটি ডিপ্লোমা করেন তিনি। তিনি দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ক্লিনিকে চাকরি করলেও সরকারিভাবে কোনো স্থায়ী চাকরির চেষ্টা করেননি তিনি। ছাত্রজীবন থেকেই বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র সংগ্রহের শখ ছিল তার। বিচিত্র এই সখ থেকেই পরবর্তীতে অস্ত্রচিকিৎসকের বাসায় এত অস্ত্র!
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ০৭ জুন ২০১৮ চিকিৎসকের বাসায় এত অস্ত্র!
377
SHARES
সম্প্রতি রাজধানীর যাত্রাবাড়ি ও গাবতলী এলাকা থেকে ডা. জাহিদুল ও তার স্ত্রী মাসুমা আক্তারকে গ্রেফতার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। রিমান্ডে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ময়মনসিংহের বাসা থেকে ১২টি বিদেশি আগ্নেয়াস্ত্র এবং ১ হাজার ৬২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘ডা. জাহিদুর রহমান ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ২০০২ সালে এমবিবিএস পাস করেছেন। এরপর ২০১৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় থেকে একটি ডিপ্লোমা করেন তিনি। তিনি দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ক্লিনিকে চাকরি করলেও সরকারিভাবে কোনো স্থায়ী চাকরির চেষ্টা করেননি তিনি। ছাত্রজীবন থেকেই বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র সংগ্রহের শখ ছিল তার। বিচিত্র এই সখ থেকেই পরবর্তীতে অস্ত্র বিক্রেতা ও কনট্রাক্ট কিলার হয়ে উঠেন এই ডাক্তার।
সম্প্রতি লন্ডন থেকে একজনের সঙ্গে সিলেট অঞ্চলের এক সংসদ সদস্যকে খুনের চুক্তি হয়েছিল ডাক্তার জাহিদুরের। ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতিতে জড়িত থাকলেও লন্ডনের কোন ব্যক্তির ব্যক্তির সঙ্গে কোন সাংসদকে খুনের চুক্তি হয়েছিল, সে বিষয়টি এখনও জানা যায়নি।








