চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রচ্ছদ » Uncategorized » চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি এম আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিৎসার জন্য আট দিনের সফরে আগামীকাল লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ তথ্য জানান।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস’র একটি ভিভিআইপি ফ্লাইট আগামীকাল সকাল সাড়ে দশটায় রাষ্ট্রপতিকে নিয়ে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

প্রেস সচিব আরো জানান, আবদুল হামিদ মুরফিল্ডস আই হসপিটাল এবং বুপা ক্রোমওয়েল হসপিটালে তার স্বাস্থ্য পরীক্ষা করাবেন।

রাষ্ট্রপতি আগামী ২৯ অক্টোবর দেশে ফিরে আসবেন।

৭৪ বছর বয়স্ক রাষ্ট্রপতি হামিদ এর আগে গত এপ্রিলে একই হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করান। রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘদিন গ্লুকোমা রোগে ভুগছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন সময় থেকে লন্ডনে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১