চিটাগাং ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টকে ১৫ লাখ টাকা জরিমানা

প্রচ্ছদ » Uncategorized » চিটাগাং ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টকে ১৫ লাখ টাকা জরিমানা

ctg westপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: অপরিশোধিত তরল বর্জ্য নির্গত করে পরিবেশ দূষণ করায় চট্টগ্রামের সিইপিজেড এলাকার চিটাগাং ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টকে ১৪ লাখ ৭৬ হাজার ৮০০ টাকা জরিমানা (ক্ষতিপূরণ আরোপ) করেছে পরিবেশ অধিদফতর।

রোববার (১৩ সেপ্টেম্বর) জরিমানার এ আদেশ দেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী।

জরিমানার পাশাপাশি চিটাগাং ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টকে আগামী এক মাসের মধ্যে পরিশোধিত তরল বর্জ্যের গুণগতমান বিশ্লেষণী ফলাফল পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে দাখিল করতে বলা হয়েছে।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী বলেন, ‘অপরিশোধিত তরল বর্জ্য নির্গত করে পরিবেশ দূষণ করায় চিটাগাং ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টকে ১৪ লাখ ৭৬ হাজার ৮০০ টাকা জরিমানার আদেশ দেয়া হয়েছে। পাশাপাশি প্ল্যান্টটিকে আগামী এক মাসের মধ্যে পরিশোধিত তরল বর্জ্যের গুণগতমান বিশ্লেষণী ফলাফল পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।’

তিনি আরও জানান, নগরের দক্ষিণ খুলশী এলাকায় পাহাড় কাটার দায়ে মো. মোতাহার হোসেন চৌধুরীকে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে কেটে ফেলা পাহাড়কে পূর্বের অবস্থায় ফেরত আনতে নির্দেশ দেয়া হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৩ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০