চিলেকোঠার সংসারে সজল ও ঐন্দ্রিলা

প্রচ্ছদ » Uncategorized » চিলেকোঠার সংসারে সজল ও ঐন্দ্রিলা

sajalপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঈদ উৎসব আর ফুটবল উন্মাদনায় মেতেছে পুরো দেশ। থেমে নেই শোবিজ অঙ্গনের তারকারাও। ঈদের আমেজ কাটিয়ে আবারও কাজে ফিরেছেন তারা। সামনেই আসছে কোরবানির ঈদ। আর এ ঈদকে সামনে রেখে শুরু হয়ে গিয়েছে নাটক, টেলিফিল্ম নির্মাণ।

রাজধানীর উত্তরায় আনন্দবাড়ি শুটিং হাউসে আজ বৃহস্পতিবার (২৮ জুন) শুরু হয়েছে ঈদের নাটকের শুটিং। আজ সকালেই শুটিংয়ে অংশ নিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আবদূন নূর সজল ও প্রয়াত মহানায়ক বুলবুল আহমেদের কন্যা ঐন্দ্রিলা আহমেদ। নাটকের নাম ‘চিলেকোঠার সংসার’। জাকির হোসেন উজ্জলের রচনায় নাটকটি পরিচালনা করছেন হৃদম খান শাহীন।

ঐন্দ্রিলা বলেন, ‘এবার ঈদে আমার খুব বেশি কাজ দেখা যায়নি। তবে কোরবানির ঈদে বেশ কিছু নাটকে কাজ করবো। এই নাটকের গল্পটা সদ্য বিবাহিত একটা নতুন দম্পতিকে ঘিরে। তৃতীয় পক্ষের কারণে সংসারে যে অশান্তি সৃষ্টি হয় তা দেখানো হবে এখানে।’

সজল বলেন, ‘নতুন দম্পতির সাংসারিক গল্পের এই নাটক। ঐন্দ্রিলার সঙ্গে এর আগেও বেশ কয়েকটা কাজ করেছি। স্বাচ্ছন্দ্যবোধ করি ওর সাথে কাজ করতে।’

আসছে কোরবানির ঈদে একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার করা হবে বলে জানালেন ঐন্দ্রিলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০