চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় দুই ভাইসহ নিহত ৩

প্রচ্ছদ » Uncategorized » চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় দুই ভাইসহ নিহত ৩

roadপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ট্রাকের চাপায় দুই সহোদরসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুলপালা এলাকায় চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুলপালা গ্রামের আবুল হোসেনের দুই ছেলে রাকিব হোসেন (২০) ও সাকিব হোসেন (১৪) এবং ভটভটিচালক সদর উপজেলার পীরপুর গ্রামের লিটন হোসেন (২৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর থেকে একটি দ্রুতগামী ট্রাক চুয়াডাঙ্গার দিকে আসছিল। কুলপালা এলাকায় একটি চলন্ত ভটভটিকে পেছন থেকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে ভটভটিচালক ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই ভাই রাকিব ও সাকিবকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তারাও নিহত হন।

আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা গেলেও পালিয়ে যায় চালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০