চুয়াডাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে গলাকেটে হত্যা

প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » চুয়াডাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে গলাকেটে হত্যা

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : চুয়াডাঙ্গায় আয়না খাতুন (৩৮) নামে এক প্রবাসীর স্ত্রীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার নতুন যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়না খাতুন একই গ্রামের কুয়েত প্রবাসী হাবিবুর রহমান হাবিলের স্ত্রী।

পুলিশ জানায়, রাত ২টার দিকে আয়না খাতুনকে গলাকেটে হত্যা করা হয়। তার চিৎকারে বাড়ির আশপাশের সবাই ছুটে আসেন। কিন্তু তার আগেই মারা যান আয়না খাতুন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে এসে মরদেহের পাশ থেকে একটি ছুরি উদ্ধার করে পুলিশ।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে যাদবপুর গ্রামের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তারা হলেন- মৃত সোহরাব হোসেনের ছেলে হাসান আলী (২৮), মৃত বাহার লস্করের ছেলে আব্দুর রহমান (৫২) ও ওসমান মন্ডলের ছেলে মামুন মণ্ডল (২৭)।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বিল্লাল হোসেন জানান, আয়না খাতুনকে ফোনে বিরক্ত করতেন মামুন। বেশ কয়েকদিন আগে ফোন দিয়ে তাকে হুমকিও দিয়েছিলেন মামুন।

সরোজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (পরিদর্শক) নিখিল অধিকারী জানান, সকাল ৯টার দিকে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে।

পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ৮ সেপ্টেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১