চোরাই ফোনের ২০ কারবারি গ্রেপ্তার

প্রচ্ছদ » Breaking News || জাতীয় » চোরাই ফোনের ২০ কারবারি গ্রেপ্তার

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানী ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইকৃত অবৈধ মোবাইল চোরাকারবারি চক্রের ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (১ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর গুলিস্তান, শনির আখড়া, মোহাম্মদপুর, খিলগাঁও এবং নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা হতে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-৩ এর একাধিক দল।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আইএমইআই পরিবর্তন করার ডিভাইসসহ প্রায় ১ হাজার বিভিন্ন ব্র্যান্ডের দেশি ও বিদেশি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ০২ এপ্রিল ২০২৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১