চোরের ছুরিকাঘাতে যুবক নিহত

প্রচ্ছদ » Uncategorized » চোরের ছুরিকাঘাতে যুবক নিহত

DMCপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানীর সবুজবাগে চোরের ছুরিকাঘাতে রাহাত মিয়া (২৬) নামে এক যুককের মৃত্যু হয়েছে। চোরকে ধাওয়া করতে গিয়ে শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত রাহাত সবুজবাগ মাদারটেক চৌরাস্তা এলাকার বাবুল মিয়ার একমাত্র ছেলে। সবুজবাগ থানার উপ-পরিদর্শক সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল (শনিবার দিনগত) রাত ১২টার দিকে মাদারটেকের নতুন রাস্তা এলাকার একটি বাসায় চোর ডুকলে লোকজন তাকে ধাওয়া দেয়। চোর পালিয়ে যাওয়ার সময় রাহাত মিয়াকে (২৫) সামনে পেয়ে ছুরিকাঘাত করে।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলে (ঢামেক) হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৫টার দিকে রাহাত মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০