ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

প্রচ্ছদ » Uncategorized » ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

khonপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: কক্সবাজারে ছেলের ছুরিকাঘাতে ছব্বির আহমদ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে সদর উপজেলার ঝিলংজা পূর্ব খরুলিয়া ডেইঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছব্বির আহমদ পূর্ব খরুলিয়া ডেইঙ্গাপাড়ার মৃত আলী মিয়ার ছেলে। তিনি বনফুল কোম্পানির ভ্যানগাড়ি চালক ছিলেন। ঘটনার পর ঘাতক ছেলে মো. রাসেল পালিয়ে গেছে।

নিহতের ছোট ভাই রমিজ আহমদ জানান, তুচ্ছ বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ সময় স্ত্রী শারমিন আক্তারের উসকানিতে বড় ছেলে রাসেল বাবা ছব্বির আহমদকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ছব্বির আহমদের মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলনে, স্বামী-স্ত্রীর বিরোধের কারণে মর্মান্তিক ঘটনাটি ঘটলো। প্রতিবেশীদের ভাষ্য মতে মায়ের উসকানিতে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু হয়েছে।

ঝিলংজা ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান টিপু সোলতান জানান, ঘটনাটি জানার পর পুলিশকে খবর দেয়া হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামান জানান, চেয়ারম্যান ও স্থানীয়রা খবরটি জানিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০