ছেলের মারধরে হাসপাতালে বৃদ্ধা মা

প্রচ্ছদ » Uncategorized » ছেলের মারধরে হাসপাতালে বৃদ্ধা মা

n gonjপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সম্পত্তি লিখে না দেয়ায় বৃদ্ধা মাকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে এক ছেলে। শনিবার দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ঋৃষিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বৃদ্ধা লক্ষ্মী রাণী বলেন, ছেলে বাবু দাস বাড়িঘরসহ সকল সম্পত্তি নিজের নামে লিখে নেয়ার পাঁয়তারা করে আসছিল। বাড়িঘর লিখে দিতে রাজি না হওয়ায় আমার ওপর চাপ প্রয়োগ করে আসছিল বাবু।

এ নিয়ে আমাকে ভরণপোষণ না দিয়ে প্রায় সময়ই নির্যাতন করত। শনিবার বাড়িঘরসহ সকল সম্পত্তি তাকে লিখে দিতে বলে বাবু দাস। কিন্তু তাকে কিছু লিখে দিতে পারব না বলে সাফ জানিয়ে দেই। এতে ক্ষিপ্ত হয়ে আমাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে বাবু। এ সময় বাড়িঘরে ভাঙচুর চালায় সে। আমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হুমকি দিয়ে পালিয়ে যায় বাবু। পরে প্রতিবেশীরা আমাকে উদ্ধার করে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ওই ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০