chandpur-pictureচাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মাদকসেবী ছেলে সুমনের (২৬) দায়ের কোপে প্রাণ গেলো বাবা তাজুল ইসলামের। রোববার বিকেল ৫টার দিকে হাজীগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ডের রান্ধুনীমুড়া কামিজ উদ্দিন বেপারি বাড়ি সংলগ্ন নদীর পাশে এ ঘটনা ঘটে।

নিহত তাজুল ইসলামের ভাই সুলতান মিয়া জাগো নিউজকে জানান, হাজীগঞ্জ বাজার থেকে ঘর তৈরির জন্য কাঠ ভাঙিয়ে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন তাজুল ইসলাম।

এ সময় সময় ছেলে সুমন একই বাড়ির শুকুর আলম নামে একজনের সঙ্গে ঝাগড়া করছিল। একপর্যায়ে সুমন ধারালো দা নিয়ে শুকুরকে তাড়া করে। শুকুরকে কোপাতে না পেরে দা হাতে ফিরে এসে নৌকাতে কাজ করা অবস্থায় বাবা তাজুল ইসলামকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তার বাবা ঘটনাস্থলেই প্রাণ হারান।

হাজীগঞ্জ থানা পুলিশের ওসি মোহাম্মদ জাবেদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মাদকসেবী ছেলেকে দ্রুত গ্রেফতার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০