ছেলে তৈমুরকে কাছে না রাখার সিদ্ধান্ত নিলেন সাইফ-কারিনা

প্রচ্ছদ » আজকের সংবাদ » ছেলে তৈমুরকে কাছে না রাখার সিদ্ধান্ত নিলেন সাইফ-কারিনা

toimurপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বলিউডের নায়ক-নায়িকা দম্পতি সাইফ আলি খান-কারিনা কাপুরের ছেলে তৈমুর সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকে সব সময়। বাবা-মা তাকে সঙ্গে নিয়ে কোথায় যাচ্ছেন? কি করছেন? পাপারাতজিদের ক্যামেরায় ধরা পড়ে সব। মাঝে মধ্যেই এই বিষয়টি নিয়ে খুব বিরক্ত হন কারিনা।

তৈমুরের প্লে স্কুলে ভর্তি হওয়া, পতৌদি রাজপ্রসাদ, সব জায়গাতেই তৈমুরকে দেখলেই ছবি তুলতে থাকে পাপারাতজিরা। দেশে হোক কিংবা বিদেশে, সব জায়গাতেই তৈমুরের পিছে পিছে ঘোরে ক্যামেরা। সেই কারণেই এবার সাইফ, কারিনা এক বড় সিদ্ধান্ত নিচ্ছেন।

শোনা যাচ্ছে ছেলে তৈমুরকে নাকি আর নিজেদের কাছে রাখবেন না সাইফ-কারিনা। সম্প্রতি কারিনা জানান, তৈমুরকে তারা বোর্ডিং স্কুলে ভর্তি করাবেন। তারা এখন ব্যস্ত থাকেন অনেক।

কখনও সিনেমার শুটিং, আবার কখনও বিজ্ঞাপন কিংবা রিয়েলিটি শো নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। তৈমুরকে তারা বেশি সময় দিতে পারছেন না। এসবের পাশাপাশি রয়েছে, তৈমুরকে নিয়ে সব সময় পাপারাতজির দৌড়।

অত্যধিক ক্যামেরার নজরদারি তৈমুরের শৈশব ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেন সাইফ-কারিনা। এসবের জন্যই তারা তৈমুরকে বোর্ডিং স্কুলে দিতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০