পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জনতা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
আলোচ্য সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৫০ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৩ টাকা ৮৯ পয়সা।
আগামী ৪ সেপ্টেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ আগস্ট।








