পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : করোনার কারণে প্রায় দুই বছর ধরে দেশে আসতে পারেননি চিত্রনায়িকা শাবনূর। বর্তমানে ছেলে আইজান নেহানকে নিয়ে অস্ট্রেলিয়া রয়েছেন ঢাকাই সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী।

১৭ ডিসেম্বর শাবনূরের জন্মদিন। আর এ বছর এই বিশেষ দিনটি দেশেই কাটাবেন তিনি। সে জন্য ডিসেম্বরের শুরুতে শাবনূর দেশে ফিরছেন বলে জানা গেছে।

শাবনূরের ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে ফিটনেস ফিরিয়ে আনতে নিয়মিত জিমে ঘাম ঝরাচ্ছেন শাবনূর। প্রস্তুত হচ্ছেন অভিনয়ে ফেরার। তিনি দেশে ফিরেই সিনেমায় অভিনয় করা এবং পরিচালনা বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাতে পারেন।

সবশেষ ২০১৫ সালে ‘পাগল মানুষ’ সিনেমায় দেখা গিয়েছিল শাবনূরকে। এরপর আর কোনো সিনেমায় উপস্থিত হননি দর্শকপ্রিয় এ তারকা। সিনেমা থেকে সাময়িক দূরত্ব তৈরি হলেও এ অভিনেত্রীর জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি।

ভক্তদের কাছাকাছি থাকতে সোশ্যাল মিডিয়ায় সরব রয়েছেন শাবনূর। এক সময়ের দাপুটে নায়িকা নিয়মিত আপডেট জানাতে ‘শাবনূর’ নামে একটি ইউটিউব চ্যানেলও চালু করেছেন। এছাড়া ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমেও সক্রিয় তিনি।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৬ নভেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১